জাতি হারাল এক অকুতোভয় আধিপত্যবিরোধী তরুণ নেতা’—হাদীর মৃত্যুতে এবি পার্টির শোক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, গত ১২ ডিসেম্বর পরাজিত ফ্যাসিবাদী শক্তির গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় প্রায় রাত ১০টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নেতৃদ্বয় বলেন, জাতি আজ একজন আধিপত্যবিরোধী, সাহসী ও নিবেদিতপ্রাণ তরুণ নেতৃত্বকে হারাল। তাঁর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়। শরীফ ওসমান হাদি ছিলেন ন্যায়নিষ্ঠ, স্পষ্টবাদী ও দেশপ্রেমিক মানুষ। সমাজ ও রাজনীতিতে তাঁর দায়িত্বশীল ভূমিকা, দৃঢ় অবস্থান এবং গণমানুষের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে এক ব্যতিক্রমী নেতৃত্বে পরিণত করেছিল।

তাঁরা আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন ছিলেন। তাঁর চিন্তা-চেতনা, আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অল্প সময়ের মধ্যেই জুলাই আন্দোলনের এই অকুতোভয় নেতা মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেন এবং ইনকিলাব মঞ্চকে একটি জাতীয় আন্দোলনের রূপ দিয়ে যান।

শোকবার্তায় বলা হয়, শরীফ ওসমান হাদীর শাহাদাত শুধু তাঁর পরিবার বা নিকটজনদের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান ও স্মৃতি আমাদের চলার পথে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

নেতৃবৃন্দ শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান