জাতিসংঘের ঢাকা সফর স্থগিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং অবস্থান জানাতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের একটি প্রতিনিধিদলের। একই সঙ্গে ২১ জানুয়ারি এলডিসি–উত্তরণ নিয়ে একটি প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের সূচিও ছিল। তবে আপাতত এ সফর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানিয়েছে, নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সফরটি হতে পারে। জাতিসংঘ গত নভেম্বরে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে চূড়ান্ত প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 'জাতিসংঘ এ দফায় আসছে না, এর অর্থ পরে আসবে। প্রতিবেদনটি আমরা পেয়ে যাব, তারপর ধীরে ধীরে প্রক্রিয়া এগোবে।'

এদিকে, ব্যবসায়ীরা প্রস্তুতির ঘাটতি তুলে ধরে এলডিসি উত্তরণ পেছানোর দাবি জানাচ্ছেন। উত্তরণ হলে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধা হারাতে পারে দেশের রপ্তানি ৬-১৪ শতাংশ কমার আশঙ্কা রয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ ১৬টি ব্যবসায়ী সংগঠন ২৪ আগস্ট একযোগে পেছানোর দাবি জানিয়েছে।

বর্তমান লক্ষ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি শ্রেণি থেকে উত্তরণ করবে। তবে ব্যবসায়ীরা চাইছেন অন্তত তিন বছর সময় পেছানো হোক।

নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেন, 'কারিগরি ও উৎপাদনশীলতার ঘাটতি ব্যবসায়ীদের, কিন্তু সরকারের ঘাটতিই বড়। বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংক ঋণসহ সব ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে। এত সমস্যা রেখে শুধু নামে উত্তরণ করলে লাভ কী?'

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদন মিলে ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বের হবে। তবে পেছানোর জন্য ৫১ শতাংশ ভোট প্রয়োজন, যা সহজ নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব