জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিকল্প হতে পারে রান্নার তেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি ‘জেট ফুয়েল’-এর দাম ব্যাপক বেড়েছে। যুদ্ধের আগের সময়ের তুলনায় এর দাম প্রায় দ্বিগুণ হয়ে বর্তমানে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে। জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো। এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানি হিসেবে রান্নার তেল ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

রোববার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, যুদ্ধের কারণে ইউরোপে জেট ফুয়েলের মজুত প্রায় ৫০ শতাংশ কমে গেছে। গোল্ডম্যান স্যাকস সতর্ক করে বলেছে, জুনের মধ্যে এ মজুত আন্তর্জাতিক শক্তি সংস্থার নির্ধারিত সংকটকালীন সীমার নিচে নেমে যেতে পারে।

সংকটের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক বিমান খাতে পড়তে শুরু করেছে। জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফথানসা আগামী অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইনস ও ডেলটার মতো বড় সংস্থাগুলোও অতিরিক্ত ব্যয়ের কারণে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে সরকারি সহায়তা না পাওয়ায় স্পিরিট এয়ারলাইনস দেউলিয়া হয়ে গেছে।

এই পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছে ‘সাসটেইনেবল অ্যাভিয়েশন ফুয়েল’ বা এসএএফ। ব্যবহৃত রান্নার তেল, কৃষিবর্জ্য এবং কার্বন সংগ্রহ প্রযুক্তির মাধ্যমে এ জ্বালানি তৈরি করা হয়। বর্তমানে উৎপাদিত এসএএফের বড় অংশই আসে ব্যবহৃত রান্নার তেল থেকে।

তবে এর সরবরাহ সীমিত হওয়ায় ভবিষ্যৎ চাহিদা পূরণ নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে রান্নার তেল থেকে সর্বোচ্চ ২০ মিলিয়ন টন জ্বালানি উৎপাদন সম্ভব, যা ২০৫০ সালের লক্ষ্যমাত্রা ২৫০ থেকে ৫০০ মিলিয়ন টনের তুলনায় খুবই কম।

রান্নার তেলের বিকল্প হিসেবে এখন গুরুত্ব পাচ্ছে ‘ই-এসএএফ’ প্রযুক্তি। এতে সবুজ বিদ্যুৎ ব্যবহার করে পানি থেকে উৎপাদিত হাইড্রোজেনের সঙ্গে কার্বন মিশিয়ে কৃত্রিম কেরোসিন তৈরি করা হয়। তাত্ত্বিকভাবে এর উৎপাদনের সীমা না থাকলেও প্রযুক্তিটি এখনো অত্যন্ত ব্যয়বহুল এবং উৎপাদন সক্ষমতাও সীমিত।

গ্রিন ফাইন্যান্স ইনস্টিটিউটের মাহেশ রায় বলেন, বর্তমান সংকট জ্বালানি নিরাপত্তার ধারণাকেই বদলে দিয়েছে। আগে এসএএফকে মূলত পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে দেখা হলেও ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার পর এটি এখন জাতীয় নিরাপত্তা ও জ্বালানি সার্বভৌমত্বের অংশ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, যেসব এয়ারলাইনস আগে থেকেই এসএএফ ব্যবহারের চুক্তি করেছে, তারা মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব থেকে তুলনামূলকভাবে কিছুটা সুরক্ষিত অবস্থায় রয়েছে।

তবে বিশেষজ্ঞদের ধারণা, এসব বিকল্প জ্বালানি পুরোপুরি কার্যকর হতে আরও চার থেকে পাঁচ বছর সময় লাগবে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে পরিবেশগত নীতিমালা কঠোর হওয়া ও জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয় প্রায় চার গুণ বেড়ে যেতে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত যাত্রীদের ওপরই পড়বে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ আবারও দেখিয়ে দিয়েছে যে শুধু খনিজ তেলের ওপর নির্ভরশীলতা বিমান শিল্পের জন্য বড় ঝুঁকি। ফলে রান্নার তেলভিত্তিক জ্বালানি বা ই-ফুয়েল এখন আর কেবল পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, বরং বৈশ্বিক বিমান চলাচল সচল রাখার গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে