জনসভা থেকে ফেরার পথে বাস-ট্রাক সংঘর্ষ, হতাহত ৪৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দওয়ারা-নাগপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে রয়েছেন এক শিশু ও তিন নারী। এ ঘটনায় প্রায় ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোহখেদ থানা এলাকার উমরনালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিলেন। তারা মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি সরকারি জনসভা থেকে ফেরছিলেন।

ছিন্দওয়ারার জেলা প্রশাসক হরেন্দ্র নারায়ণ জানিয়েছেন, দ্রুতগামী বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায় এবং দুই যানের চালকসহ ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য মহারাষ্ট্রের নাগপুরে পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং গুরুতর আহতদের ১ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া জাবালপুর থেকে চিকিৎসক দল পাঠিয়ে আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী রাকেশ সিংকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারী সরকারের সমালোচনা করে বলেন, ‘মুখ্যমন্ত্রীর জনসভায় ভিড় জমানোর জন্য প্রশাসন ও পুলিশকে ব্যবহার করার ফলেই এই ট্র্যাজেডি ঘটে।’ তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মোহন যাদব ছিন্দওয়ারায় ৫০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টার দিকে সরকারি ব্যবস্থাপনায় ভাড়া করা বাসে করে ফেরার সময়ই সাধারণ মানুষ এই দুর্ঘটনার শিকার হন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে