আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠনের অবস্থান তুলে ধরা হবে এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠনের অবস্থান তুলে ধরা হবে এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের স্বচ্ছতা রক্ষার স্বার্থেই তারা এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।