জুলাইয়ের সম্মুখসারির সব যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, রুমীর মরদেহের মধ্যে তিনি জুলাইয়ের সম্মুখসারির সব যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুমীর মরদেহ উদ্ধারের ঘটনায় খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

সামান্তা শারমিন বলেন, রুমী ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। যেভাবে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেটিকে এনসিপি কিংবা জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধাদের জায়গা থেকে স্বাভাবিকভাবে নেওয়া যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাদির সুস্থতার জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন। কিন্তু এর মধ্যেই সহযোদ্ধা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর আসে। হাদির মাথা ভেদ করে যাওয়া গুলি যেমন সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে, তেমনি রুমীর ঝুলন্ত মরদেহ পুরো বাংলাদেশের মানুষকে এবং এনসিপিসহ জুলাইয়ের সম্মুখসারির সব যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সামান্তা শারমিন। তিনি বলেন, ঘোষণাপত্রে জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা, শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো ব্যবস্থা রাখা হয়নি।

জুলাই সনদ ও সংস্কার নিয়ে আলোচনা ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেত্রী। তিনি বলেন, জুলাই সনদ ও সংস্কার নিয়ে আলাপ কমে যাচ্ছে, অথচ দেশকে এমন একটি নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় সংস্থাগুলো কীভাবে কাজ করবে—সে বিষয়ে কোনো স্পষ্ট রোডম্যাপ নেই।

প্রসঙ্গত, রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে বৃহস্পতিবার সকালে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি