কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, অভিযোগ যুবদল নেতার দিকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানী ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শুরু হওয়ার আধা ঘণ্টার মাথায় হামলাকারীরা আক্রমণ চালায়, ফলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একাধিক ব্যবসায়ীদের অভিযোগ করেছেন, এ হামলা চালিয়েছেন তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব আবদুর রহমানের অনুসারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, 'আওয়ামী লীগ সরকার পতনের পরই আবদুর রহমান ও তাঁর অনুসারীরা কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট থেকে চাঁদাবাজি শুরু করে। এর প্রতিবাদেই আমরা মানববন্ধন আয়োজন করি। সেখানেই আমাদের ওপর হামলা হয়েছে।'

অন্য একজন ব্যবসায়ী বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।'

আরেকজন ব্যবসায়ী জানান, 'গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ থাকলেও কয়েক্মাস ধরে আবার টাকা আদায় শুরু হয়েছে। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আজ আমরা মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছি।'

হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিলও বের করেন।

অন্যদিকে, স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিচেন মার্কেট কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।’

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, 'চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু