কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি, পুলিশের লাঠিপেটা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে  ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থায় সংস্কার, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন মুঠোফোন ব্যাবসায়িরা।
 
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের সরাতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটার ব্যবহার করে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আবদুল্লাহ আল মামুন বলেন, 'আমরা এনইআইআরের পক্ষে, কিন্তু কিছু সংস্কার দরকার। বহুবার আমাদের দাবি জানিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ কিছু করছে না। তাই সড়কে অবস্থান করেছি। কেন আমাদের লাঠিপেটা করল পুলিশ?'
 
তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন, পুলিশ তাদের সরিয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
 
এর আগে, শনিবার (৩ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু