কেরালায় পতনের মুখে বামফ্রন্ট, সরকার গঠনের পথে কংগ্রেস জোট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে জোটটি ৯০টির বেশি আসনে লিড ধরে রেখে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

অন্যদিকে, টানা ক্ষমতায় থাকা লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) ৪০টির কিছু বেশি আসনে এগিয়ে থেকে পিছিয়ে পড়েছে। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) কয়েকটি আসনে সীমিত লিড ধরে রেখেছে।

সোমবার (৫ মে) সকাল থেকে ভোট গণনা শুরু হলে প্রথমেই পোস্টাল ব্যালটের ফলাফলে ইউডিএফের আধিপত্য দেখা যায়। যা বুথফেরত জরিপের পূর্বাভাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। শুরুতে ইউডিএফ ৬০ থেকে ৬৮টি আসনে এগিয়ে থাকলেও পরবর্তী রাউন্ডগুলোতে তাদের লিড দ্রুত বাড়তে থাকে এবং একপর্যায়ে তা ৯৫টিরও বেশি আসনে পৌঁছে যায়।

এদিকে এলডিএফের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভার একাধিক সদস্যের পিছিয়ে পড়া। মন্ত্রী ভিএন বাসবন, আর বিন্দু, বীণা জর্জ, জে চিঞ্চুরানি, রামচন্দ্রন কাদন্নাপল্লী ও এমবি রাজেশ নিজ নিজ আসনে উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে রয়েছেন। পাশাপাশি বর্তমান বিধায়ক কে কে শৈলজা, দালিমা এবং ইউ প্রতিভার পিছিয়ে পড়া বাম শিবিরের উদ্বেগ আরও বাড়িয়েছে।

সবচেয়ে আলোচিত পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নিজ আসন ধর্মডমে। দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনেও তিনি পিছিয়ে পড়েছেন। প্রথম দুই দফার গণনা শেষে ইউডিএফ প্রার্থী আব্দুল রশীদ দুই হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এলডিএফের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী—ও আর কেলু, পি রাজীব, কেবি গণেশ কুমার, ভি আবদুরহিমান, একে শশীনন্দ্রন ও রশি অগাস্টিন—নিজ নিজ আসনে পিছিয়ে রয়েছেন। এতে স্পষ্ট হচ্ছে, রাজ্যজুড়ে এলডিএফের বিরুদ্ধে ভোটারদের অসন্তোষের প্রতিফলন দেখা যাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে