কেরালা পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (৭ মে) ভোরে পালারুভি এক্সপ্রেস ট্রেনটি কেরালা থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছিল। ওই সময় সাধারণ কামরায় দাদার পাশে ঘুমিয়ে ছিল শিশুটি। এসময় সুযোগ নিয়ে এক ব্যক্তি শিশুটিকে তার সিটে নিয়ে গিয়ে অনৈতিক আচরণ করে।
ঘটনাটি পাশের সিটে থাকা এক নারী যাত্রী মোবাইল ফোনে ধারণ করেন এবং সঙ্গে সঙ্গে চিৎকার করে অন্য যাত্রীদের সতর্ক করেন। তবে ট্রেনটি তখন স্টেশন অতিক্রম করায় অভিযুক্ত ব্যক্তি সেনগোট্টাই স্টেশনে নেমে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিডিও ফুটেজ ও যাত্রীদের জবানবন্দির ভিত্তিতে তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ। পরে শুক্রবার (৮ মে) কোল্লাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি একটি পোল্ট্রি দোকানের কর্মচারী বলে জানা গেছে।
তার বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কেরালা পুলিশ।