রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বিস্ফোরণের ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তল্লাশি অভিযান চালিয়ে মাদ্রাসার ভেতর থেকে বিস্ফোরক পদার্থ ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক রাখা ছিল এবং বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বিস্ফোরণের ঘটে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তল্লাশি অভিযান চালিয়ে মাদ্রাসার ভেতর থেকে বিস্ফোরক পদার্থ ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক রাখা ছিল এবং বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।
আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
এদিকে, বিস্ফোরণের ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।