খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা নিয়ে তদন্তের দাবি প্রফেসর এফএম সিদ্দিকের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর এফএম সিদ্দিক। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার সমস্ত প্রমাণ তাঁদের কাছে রয়েছে এবং ওই সময়ের সরকার কর্তৃক নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন।

শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। এফএম সিদ্দিক জানান, তিনি দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে একটি পেশাদার মেডিকেল টিম নিয়ে ২০২১ সালের ২৭ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় এভারকেয়ার হাসপাতালে কোভিড–সংক্রান্ত জটিলতা নিয়ে খালেদা জিয়া ভর্তি হলে তাঁর তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ভর্তি হওয়ার পর দেখা যায়, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত।

তিনি বলেন, তখন সরকার নির্ধারিত চিকিৎসক দল নিয়মিতভাবে খালেদা জিয়াকে মিথোট্রেক্সেট নামের একটি ওষুধ খাওয়াচ্ছিলেন। তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত ছিলেন এবং এ রোগে মিথোট্রেক্সেট ব্যবহৃত হয়। পাশাপাশি তাঁর ফ্যাটি লিভার ডিজিজও ছিল। এই ওষুধ সেবনের ক্ষেত্রে নিয়মিত লিভার ফাংশন টেস্ট করা জরুরি হলেও তা করা হয়নি। বরং তাঁদের কাছে থাকা তথ্যে দেখা যায়, খালেদা জিয়ার লিভারের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল, অথচ আল্ট্রাসনোগ্রাফির মতো সাধারণ পরীক্ষাও করা হয়নি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বেডসাইডেই এসব পরীক্ষা করা সম্ভব ছিল এবং ন্যূনতমভাবে ওষুধটি বন্ধ করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

এফএম সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে অনেকেই প্রশ্ন করেন, খালেদা জিয়াকে কি ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল। তাঁর ভাষায়, মিথোট্রেক্সেট এমন একটি ওষুধ, যা খালেদা জিয়ার ফ্যাটি লিভার ডিজিজকে দ্রুত লিভার সিরোসিসে রূপান্তরিত করেছে এবং সে অর্থে এটি তাঁর লিভারের জন্য ধীরে কাজ করা বিষের মতো ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, লিভারের অবস্থা খারাপ হওয়ার কারণে খালেদা জিয়া বারবার অনুরোধ করেছিলেন, তাঁর আস্থাভাজন চিকিৎসকদের মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করতে। আদালত তখন জানতে চেয়েছিল তিনি কী ধরনের সমস্যায় ভুগছেন। কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বিএমইউ) চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে লিভারের কোনো রোগের উল্লেখই ছিল না। তাঁর অভিযোগ, সত্য গোপন করা হয়েছিল।

এফএম সিদ্দিক বলেন, এটি ছিল ইচ্ছাকৃত অবহেলা এবং একটি অমার্জনীয় অপরাধ। এটি হত্যার অংশ ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি তিনটি বিষয়ে তদন্তের দাবি জানান। এর মধ্যে রয়েছে—সরকার গঠিত মেডিকেল বোর্ডে কারা ছিলেন এবং কী দক্ষতার ভিত্তিতে তাঁরা সুপারিশ করেছিলেন, ভর্তিকালীন সময়ে কোন চিকিৎসকরা দায়িত্বে ছিলেন এবং সেখানে অবহেলা ছিল কি না, এবং কেন আইনজীবীর মাধ্যমে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি ও কারা এতে বাধা দিয়েছিল।

তিনি বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিএমইউ’র সব নথি আইনগতভাবে জব্দ করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেষদিকে তিনি বলেন, বিচার বিলম্বিত হলে তা বিচারহীনতার শামিল হয়ে দাঁড়ায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু