বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তি ছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকেও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বা স্বাধীনতা দিবস পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
জাতীয় উন্নয়ন, স্বাধীনতা সংগ্রাম, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজসেবা, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।