কোন রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে প্রধান শক্তি। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের নন; তারা জনগণের করের টাকায় রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। তাই কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব বা পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি বাহারুল বিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রধান অতিথি বলেন, জাতীয় নির্বাচনে ব্যক্তি, দল বা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জড়ানো যাবে না। আইন, বিধি, জননিরাপত্তা, জনসেবা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে কোনো প্রার্থীর পক্ষে কাজ করা কিংবা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থী বা তাদের প্রতিনিধি থেকে কোনো ধরনের অর্থ বা সুবিধা গ্রহণ করা যাবে না। এমনকি কোনো প্রকার খাবার গ্রহণ থেকেও বিরত থাকতে হবে। উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারিত হবে; নির্বাচন অস্বচ্ছ হলে জাতির জন্য অন্ধকার ভবিষ্যৎ নেমে আসতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হবে। তিনি নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের উদ্দেশ্যে বলেন, কাউকে আইন ভাঙতে দেওয়া যাবে না এবং বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র এবং নির্বাচন কমিশনের নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নির্দেশ দেন তিনি। কথায়, কাজে, আচরণে ও বাস্তবায়নে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।

এ ছাড়া অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত নির্দেশনা দিতে এবং প্রয়োজনে জেলা ও মহানগর পর্যায়ে নিয়মিত সভার মাধ্যমে নির্বাচনি প্রস্তুতি, সমস্যা, করণীয় ও বর্জনীয় বিষয় এবং আচরণবিধি পর্যালোচনার পরামর্শ দেন তিনি।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু