কসমেটিক সার্জারি করে নতুন লুকে ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তা ফুটবলের কারণে নয়, বরং নতুন চেহারার জন্য। ২০২৬ বিশ্বকাপ শেষে তার চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকম জানায়, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড চিন হারমোনাইজেশন নামে একটি কসমেটিক সার্জারি করেছেন। সাধারণত চিবুক ও চোয়ালের গঠন সুস্পষ্ট করার জন্য এ ধরনের সার্জারি করা হয়ে থাকে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি অনুযায়ী, বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুস ব্রাজিলের গোইয়ানিয়া শহরে গিয়ে ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত এ চিকিৎসা করিয়েছেন। চিবুকের গঠন পরিবর্তনের এ চিকিৎসা অস্ত্রোপচার কিংবা অস্ত্রোপচার ছাড়াও বিশেষ প্রযুক্তির মাধ্যমে করা যায়। এতে শুধু চিবুক নয়, নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো মুখের অবয়ব মূল্যায়ন করা হয়।


এখন ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়ুস। হোসে মরিনিয়োর অধীনে আগামী ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। আর ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর, যেখানে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।

তবে ভিনিসিয়ুস জুনিয়র কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কসমেটিক চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ