কুবিতে নবীনদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু আগামীকাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আগামীকাল নবীনদের পদচারণায় মুখরিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের এই ক্যাম্পাসে পা রাখতে যাচ্ছে হাজারো শিক্ষার্থী। ইতোমধ্যেই ক্যাম্পাসে নবীনদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

নবীনদের আগমনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিটি বিভাগ নিজ নিজভাবে নবীনদের বরণে প্রস্তুতি নিচ্ছে। কোথাও ক্লাসরুম সাজানো হচ্ছে, কোথাও চলছে স্বাগত আয়োজনের শেষ মুহূর্তের ব্যস্ততা। সদ্য সিনিয়র হওয়া শিক্ষার্থীরাও নতুনদের বরণে উচ্ছ্বসিত। অন্যদিকে নবীন শিক্ষার্থীরাও সমানভাবে আগ্রহী তাদের নতুন জীবন শুরু করতে। কেউ ইতোমধ্যে ক্যাম্পাসে এসে পৌঁছেছেন, আবার অনেকে আসবেন আগামীকাল।

নিজের অনুভূতি প্রকাশ করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নবীন শিক্ষার্থী (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) আকন্দ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই অর্জনের পেছনে ছিল আমার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার প্রতি আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করি, বিশেষ করে আমরা যারা দূর-দূরান্ত থেকে এসেছি।”

তিনি আরও বলেন, “ভর্তির সময় শিক্ষকদের আন্তরিক ও বন্ধুসুলভ আচরণ আমাদের মুগ্ধ করেছে। এছাড়া সিনিয়র ভাইয়েরা বাসা খুঁজে পেতে যে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা একটি সম্পূর্ণ র‍্যাগিংমুক্ত, নিরাপদ ক্যাম্পাস প্রত্যাশা করি।”

নব্য সিনিয়র গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ শরিফ বলেন, “২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনায় আমরা ১৯তম আবর্তনের শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের পথচলা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এখানে রয়েছে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে আবিষ্কারের অসংখ্য সুযোগ।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি তোমরা একে অপরের পাশে থাকবে এবং সিনিয়র-জুনিয়রের বন্ধনে একটি সুন্দর, সহমর্মিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলবে। প্রয়োজনে আমরা সবসময় তোমাদের পাশে আছি। তোমাদের এই নতুন যাত্রা হোক সাফল্যমণ্ডিত, আনন্দময় ও স্মরণীয়।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, “তোমাদের অংশগ্রহণে এই ক্যাম্পাস হয়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তোমাদের অর্জিত মেধা ও নতুন স্বপ্নের অপচয় না হোক—এই প্রত্যাশা। কেবল ডিগ্রি অর্জন নয়, মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে সাহসী ও সংবেদনশীল হয়ে ওঠো। সময়ে-অসময়ে তোমাদের পাশেই আছি আমরা।”

নব্য সিনিয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভয় দেখিয়ে নয়, ভ্রাতৃত্ব ও মমত্ব দিয়ে নিজেদের ব্যক্তিত্বের পরিচয় দাও। র‍্যাগিং বীরত্ব নয়, বরং চরম হীনম্মন্যতার বহিঃপ্রকাশ।”

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট এবং ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৫ ফেব্রুয়ারি তিনটি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু