কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-এর উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়।

প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের মোট ১০টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ড শেষে ফাইনালে উঠে আসে নওয়াব ফয়জুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল বলেন, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে। আন্তঃস্কুল-কলেজ প্রতিযোগিতার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়েছে। তিনি জানান, সামনে ৩২টি বিশ্ববিদ্যালয়ের সেরা ৯৬ জন বিতার্কিক এবং দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশের অধিক তারকা বিতার্কিক বিচারক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অংশ নেবেন। এই আয়োজন সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন বলেন, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রথম জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন হয়েছে। আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের ট্যাব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তিনি আরও জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। উৎসবের বাকি অংশ সফলভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং ১৮ এপ্রিল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু