কুতুবপুরের কুখ্যাত সন্ত্রাসী ‘কিলার আক্তার’কে অবিলম্বে গ্রেফতারের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের কুতুবপুরে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে কুখ্যাত মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী আক্তার ওরফে “কিলার আক্তার”। বৈষম বিরোধী হত্যা মামলার আসামি ও বহুল পরিচিত এই সন্ত্রাসীকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে চরম ক্ষোভ ও আতঙ্কে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তাদের দাবি, আক্তারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। স্থানীয়দের অভিযোগ, কিলার আক্তার বহু বছর ধরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে মাদক ও অস্ত্রের বিস্তার ঘটিয়েছে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা, অস্ত্র মামলা ও ধর্ষণ মামলা। এমনকি বৈষম বিরোধী হত্যা মামলার আসামিও সে। তবুও প্রতিবারই রাজনৈতিক ছত্রছায়া ও পুলিশের সোর্স পরিচয়ের সুযোগ নিয়ে আইনের হাত এড়িয়ে গেছে এই দুর্ধর্ষ অপরাধী। আক্তারের অপরাধ জগত এতটাই বিস্তৃত যে প্রতিপক্ষকে ঘায়েল করতে সে যেকোনো অস্ত্র ব্যবহার করে, এমনকি নিরীহ মানুষকেও মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়েছে। এলাকার লোকজনের অভিযোগ—তার বিরুদ্ধে কথা বললেই হামলার শিকার হতে হয়। কয়েক বছর আগে আওয়ামী লীগ নেতা মির হোসেন মিরুকে প্রকাশ্যে গুলি করে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে পারেনি। সরকার পতনের পর এই কুখ্যাত সন্ত্রাসী বিএনপি’র কিছু কথিত নেতার ঘনিষ্ঠতা অর্জন করে আবারও সক্রিয় হয়ে ওঠে। ফলে সে এখনো দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং তার নিয়ন্ত্রণে মাদক ব্যবসা, অস্ত্র বাণিজ্য ও চাঁদাবাজি চলছে অব্যাহতভাবে। স্থানীয়রা বলছে, রাজনৈতিক ছত্রছায়া পাল্টালেও আক্তারের অপরাধ সাম্রাজ্য এক বিন্দুও কমেনি। বর্তমানে কুতুবপুরের সাধারণ মানুষ দিশেহারা। তার অবাধ বিচরণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর মতে, এ ধরনের সন্ত্রাসীরা রাষ্ট্র ও সমাজের জন্য ভয়ংকর হুমকি। তারা প্রশ্ন তুলছে—“এত মামলা-অভিযোগ থাকার পরও কিভাবে কিলার আক্তার আজ অবধি গ্রেফতার এড়ায়?” সাধারণ মানুষসহ স্থানীয় সচেতন মহল বলছে, যতদিন কিলার আক্তার অবাধে ঘুরে বেড়াবে, ততদিন কুতুবপুরের মানুষ নিরাপদ নয়। তাই তাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছে তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে