লেবাননজুড়ে ভয়াবহ হামলা ইসরায়েলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
লেবাননের রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় সোমবার (২ মার্চ) ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। খবর এনডিটিভি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপের পর লেবাননজুড়ে হিজবুল্লাহর স্থাপনা ও সামরিক অবকাঠামো টার্গেট করে হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরুতের দক্ষিণাংশসহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলে হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষার স্বার্থে তারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির পর এই প্রথমবারের মতো ইসরায়েলে হামলার কথা প্রকাশ্যে স্বীকার করল হিজবুল্লাহ। সাম্প্রতিক এই উত্তেজনায় সীমান্তজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, প্রথমে বৈরুতে হামলা চালানোর পর ধাপে ধাপে দেশের বিভিন্ন অংশে অভিযান বিস্তৃত করে ইসরায়েলি বাহিনী।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের ওপর হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সন্দেহজনক’ বলে মন্তব্য করেছেন।

হিজবুল্লাহর নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, সরকার দুর্বৃত্তদের ঠেকাতে এবং দেশের জনগণকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

বিশ্লেষকদের মতে, চলমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে লেবানন-ইসরায়েল সীমান্তে পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বানও উঠছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে