মালদ্বীপের টুনা শিল্পে বাংলাদেশের জন্য নতুন বাণিজ্য সম্ভাবনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মালদ্বীপের বিশ্বখ্যাত টুনা শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশে মৎস্য আহরণ, বাণিজ্য, বিনিয়োগ ও রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৮ জুন) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদবিষয়ক মন্ত্রী আহমেদ শিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে মৎস্য, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং নীল অর্থনীতি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকাভিত্তিক খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ অভিন্ন আগ্রহ প্রকাশ করে।

আলোচনায় মালদ্বীপের মন্ত্রী কৃষি উৎপাদন সম্প্রসারণে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি, মানসম্পন্ন বীজ উৎপাদন ও কৃষি গবেষণায় বাংলাদেশের অভিজ্ঞতার প্রতি আগ্রহ প্রকাশ করেন। তিনি মালদ্বীপের বিভিন্ন দ্বীপে কর্মরত বাংলাদেশি কৃষিশ্রমিক ও পেশাজীবীদের অবদানের প্রশংসা করেন।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কৃষি খাতে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন। তিনি কৃষি খাতে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও তুলে ধরেন।

বৈঠকে মৎস্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হাইকমিশনার উল্লেখ করেন, টেকসই টুনা মৎস্য ব্যবস্থাপনায় মালদ্বীপ আন্তর্জাতিকভাবে সফল একটি উদাহরণ। তিনি বলেন, মালদ্বীপের টুনা শিল্প বাংলাদেশের জন্য বাণিজ্য, বিনিয়োগ, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে বাংলাদেশের বৃহৎ ভোক্তা বাজার ও ক্রমবর্ধমান সামুদ্রিক খাদ্য শিল্প দুই দেশের পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে পারে।

উভয় পক্ষ নীল অর্থনীতি ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে প্রযুক্তি বিনিময়, যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনার মালদ্বীপে কর্মরত বাংলাদেশি জেলে, মৎস্যকর্মী ও কৃষিশ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তাঁদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব দেন।

এ সময় মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তির অবদানের প্রশংসা করে মৎস্য ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ভবিষ্যৎ উদ্যোগ বাস্তবায়নে দুই দেশের মধ্যে একটি যৌথ সমন্বয় ব্যবস্থা গঠনের প্রস্তাব দেন।

বৈঠক শেষে উভয় পক্ষ খাদ্য নিরাপত্তা, নীল অর্থনীতি, মৎস্য ও কৃষি খাতে বাস্তবমুখী সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি