মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াইশ’র বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ৯ জন যাত্রী জীবিত উদ্ধার হওয়ার পর ঘটনাটি সামনে আসে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ কোস্টগার্ড-এর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজান জানান, গত ৯ এপ্রিল বিকেলে আন্দামান সাগর সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা প্রাইড ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী ছিলেন। পরে মধ্যরাতে তাঁদের কোস্টগার্ডের টহল জাহাজ মনসুর আলী-এর কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবক রফিকুল ইসলাম জানান, গত ২ এপ্রিল চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কুতুপালং বাজার থেকে টেকনাফের রাজাড়ছড়া এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়। ৪ এপ্রিল রাতে তাঁদের ছোট নৌকায় করে সেন্ট মার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের জলসীমায় অপেক্ষমাণ একটি বড় ট্রলারে তোলা হয়।

তার দাবি, ওই ট্রলারে ১৩ জন ক্রু ও পাচারকারীসহ মোট ২৮০ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৫০ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশি। যাত্রীদের মধ্যে ২১ জন রোহিঙ্গা নারী ও চারজন শিশুও ছিল।

রফিকুল জানান, ৮ এপ্রিল আন্দামান সাগরের কাছে সমুদ্র উত্তাল হয়ে উঠলে পাচারকারীরা যাত্রীদের মাছ রাখার ড্রাম ও জাল রাখার চারটি ছোট কুঠুরিতে গাদাগাদি করে ঢুকতে বাধ্য করে। এতে শ্বাসরোধ হয়ে অন্তত ২৫ থেকে ৩০ জনের মৃত্যু হয়। পরে বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। তিনি একটি পানির বোতল ধরে ভেসে থেকে প্রাণে বাঁচেন। আরেক যাত্রী ইমরান জানান, তিনি একটি পানির ট্যাংক ধরে দুই দিন সমুদ্রে ভেসে থাকার পর উদ্ধার হন।

এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে টেকনাফ মডেল থানা-য় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেছে। মামলার এজাহার অনুযায়ী, ‘তানজিনা সুলতানা’ নামের ট্রলারটি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বৈরী আবহাওয়ায় ডুবে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৯ জনের মধ্যে ছয়জন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজন ভুক্তভোগীকে আদালতের নির্দেশে বাড়িতে পাঠানো হয়েছে। নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা ও তাদের পরিণতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিরা ট্রলারডুবির বিস্তারিত বর্ণনা দিতে না পারায় তদন্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে