মালয়েশিয়ার শ্রমিক নিয়োগে বাংলাদেশি আমিনুলের সফটওয়্যার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করতে নতুন পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। এই প্রক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম আব্দুল নূর-এর প্রযুক্তি প্রতিষ্ঠান বেস্টিনেট-এর একটি সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা করছে দেশটির সরকার। লক্ষ্য রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি বিদেশি কর্মী খুঁজে ও আবেদন যাচাই করতে পারবে। এতে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত ফি দিতে হবে না বলে দাবি করা হচ্ছে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রমনান রামকৃষ্ণান চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্য স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে এই নতুন সিস্টেমের কথা উল্লেখ করেন।

স্ট্রেইটস টাইমস জানায়, বেস্টিনেট বর্তমানে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করছে, যার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও বিমাসহ বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়।

আমিনুল ইসলাম জানিয়েছেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে এবং শ্রমিক নিয়োগের খরচ কমবে। তিনি বলেন, এই উদ্ভাবন আগামী ৩৬ মাসে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, ১২ বছরের চুক্তির আওতায় বেস্টিনেট এই প্রযুক্তিগত সহায়তা দেবে। প্রতিটি বিদেশি কর্মী নিয়োগে প্রায় ১০০০ মার্কিন ডলার ফি এবং এক মাসের বেতনের সমপরিমাণ চার্জ নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে, যা এখন মালয়েশিয়ার মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় আছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে