মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন ও অনিয়মের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রোববার (১৯ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এতে বলা হয়, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, লাইসেন্সের শর্ত অনুযায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩সহ সংশ্লিষ্ট আইন ও বিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।

তবে অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও অন্যান্য অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল ও গ্রহণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, জনস্বার্থে এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ১৩ ধারা অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— ইউনিক ইস্টার্ন (প্রাইভেট) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেডসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

এ ছাড়া ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ, মদিনা ওভারসিজ, নিউ এজ ইন্টারন্যাশনালসহ মোট ৪৯টি এজেন্সি এ তালিকায় রয়েছে।

উল্লেখ্য, এসব রিক্রুটিং এজেন্সি আগে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। অভিযোগ ওঠার পর তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু