মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চীনের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। একই সঙ্গে নিজেদের প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং।

সোমবার ( ২৭ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, 'আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞার চর্চা চীন বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।'

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্র এর ট্রেজারি বিভাগ ইরান-সংশ্লিষ্ট নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে। এতে চীনের একটি বড় স্বাধীন তেল শোধনাগারসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে শানডং প্রদেশের তথাকথিত ‘টি-পট’ রিফাইনারি এবং হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারি কোম্পানির বিরুদ্ধে ইরানের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট দাবি করেন, ইরানের তেল বাণিজ্য নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে চীন এই নিষেধাজ্ঞাকে ‘ক্ষমতার অপব্যবহার’ এবং ‘লং-আর্ম জুরিসডিকশন’ বা ভৌগোলিক সীমানার বাইরে আইনি প্রভাব বিস্তারের অপচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

বেইজিং জানিয়েছে, বৈশ্বিক বাজারে নিজেদের প্রভাব ধরে রাখতে ওয়াশিংটন ধারাবাহিকভাবে চীনা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকি।

বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনা দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। চীন স্পষ্ট জানিয়েছে, এ ধরনের ‘অবমাননাকর’ পদক্ষেপ তারা মেনে নেবে না এবং প্রয়োজন হলে আইনি ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই পাল্টা ব্যবস্থা নেবে।

বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে চীনের ওপর চাপ সৃষ্টি করতেই এই কৌশল নিয়েছে ওয়াশিংটন। এখন নজর রয়েছে আসন্ন বৈঠকের দিকে, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে পারেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে