মার্কিন হামলায় ধ্বংস ইরানের বৃহত্তম সেতু, নিহত ৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের আলব্রোজ প্রদেশের কারাজ শহরের কাছে নির্মাণাধীন ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) চালানো এই হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৯৫ জন আহত হয়েছেন।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সেতুটির মধ্যভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ‘বি-১’ নামে পরিচিত এই সেতুটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু হিসেবেও উল্লেখ করেছেন তারা।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, 'বেসামরিক অবকাঠামোর ওপর হামলা শত্রুপক্ষের নৈতিক পতনের বহিঃপ্রকাশ। অসমাপ্ত সেতুসহ সাধারণ নাগরিক স্থাপনায় হামলা চালিয়েও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।'

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পরিবহন সেতুটিতে দুই দফা হামলা চালানো হয়। এতে সেতুর বড় একটি অংশ ভেঙে পড়ে মাটিতে ধসে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও সেতুর বিভিন্ন অংশ ধসে পড়ার দৃশ্য দেখা গেছে, বিশেষ করে মাঝামাঝি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তেহরান ও কারাজের মধ্যে যানজট কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে