মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: শ্রীলঙ্কায় জ্বালানির দাম ২৫% বৃদ্ধি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
শ্রীলঙ্কা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব মোকাবিলায় পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। এটি দুই সপ্তাহের মধ্যে দেশটিতে জ্বালানির দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি।

দেশটির সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ পেট্রোলের দাম লিটার প্রতি ৩১৭ রুপি থেকে ৩৯৮ রুপিতে উন্নীত করা হয়েছে। আর গণপরিবহনে বেশি ব্যবহৃত ডিজেলের দাম ৭৯ রুপি বেড়ে ৩৮২ রুপিতে নির্ধারণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে খুচরা পর্যায়ে জ্বালানির দাম ৮ শতাংশ বাড়ানো হয়েছিল এবং ব্যবহার সীমিত করতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল।

রাষ্ট্রায়ত্ত সিলন প্রেট্রোলিয়াম করপোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ মূল্যবৃদ্ধির মাধ্যমে জ্বালানি ব্যবহারে ১৫-২০ শতাংশ হ্রাস আনার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, 'প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক ইতোমধ্যেই সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি সংঘাত দেশটির জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।'

শ্রীলঙ্কা সরকার পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহে চারদিন কর্মদিবস চালুর নির্দেশ দিয়েছে এবং সম্ভব হলে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) পুনরায় চালুর আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শান্তিকালীন সময়ে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।

শ্রীলঙ্কা সম্পূর্ণভাবে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীল। দেশটি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করে এবং মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সংগ্রহ করে।

সরকার সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ ২০২২ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে। ওই বছর বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে দেশটি ৪৬ বিলিয়ন ডলারের ঋণে খেলাপি হয় এবং পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ২.৯ বিলিয়ন ডলারের সহায়তা পায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল