মেক্সিকোয় ভেতরে গোপন যুদ্ধ চালাচ্ছে সিআইএ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মেক্সিকোর ভেতরে মাদক চোরাচালানকারী কার্টেলগুলোর বিরুদ্ধে গোপন অভিযানের মাত্রা নজিরবিহীনভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিআইএ’র অত্যন্ত গোপনীয় ইউনিট ‘গ্রাউন্ড ব্রাঞ্চ’ এখন সরাসরি প্রাণঘাতী অভিযানে অংশ নিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ মার্চ মেক্সিকো সিটির উপকণ্ঠের একটি ব্যস্ত মহাসড়কে সিনালোয়া কার্টেলের মাঝারি সারির নেতা ফ্রান্সিসকো বেলট্রান ওরফে ‘এল পায়িন’ এবং তার চালক রহস্যজনক গাড়ি বিস্ফোরণে নিহত হন। যদিও এ ঘটনায় মেক্সিকান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, এটি ছিল সিআইএ কর্মকর্তাদের সহায়তায় পরিচালিত একটি লক্ষ্যভিত্তিক অভিযান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই মেক্সিকান কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন। একই সঙ্গে এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সিআইএকে বাড়তি ক্ষমতাও দেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মূলত তথ্য বিনিময় ও কারিগরি সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তারা সরাসরি গুপ্ত অভিযানে জড়িত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিআইএ’র নতুন কৌশলের লক্ষ্য শুধু কার্টেল প্রধানদের হত্যা নয়, বরং পুরো নেটওয়ার্ক দুর্বল করে দেওয়া। এজন্য মধ্যম সারির সেইসব সদস্যদের টার্গেট করা হচ্ছে, যারা চোরাচালান ও অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদবিরোধী অভিযানে ব্যবহৃত কৌশল এখন মেক্সিকোতেও প্রয়োগ করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে সিআইএ’র এ ধরনের গোপন তৎপরতা মেক্সিকোর সার্বভৌমত্ব নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। দেশটির সংবিধান অনুযায়ী, সরকারের স্পষ্ট অনুমতি ছাড়া কোনো বিদেশি সংস্থা মেক্সিকোর মাটিতে সামরিক বা আইনশৃঙ্খলা অভিযান পরিচালনা করতে পারে না।

এ পরিস্থিতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম কূটনৈতিকভাবে চাপে রয়েছেন। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কার্টেল দমনে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে, সিআইএ’র গোপন অভিযানগুলো ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে মেক্সিকোর জন্য এক ধরনের নীরব সমঝোতা হিসেবেও দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্তরে কার্টেলদের প্রভাব বিস্তারের অভিযোগে এখন দেশটির কেন্দ্রীয় সরকারের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না যুক্তরাষ্ট্র। ফলে সিআইএ সরাসরি বাছাইকৃত আঞ্চলিক ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।

এদিকে সিনালোয়ার গভর্নরসহ কয়েকজন উচ্চপদস্থ মেক্সিকান কর্মকর্তার বিরুদ্ধে কার্টেলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছে মার্কিন বিচার বিভাগ। এমন প্রেক্ষাপটে সিআইএ তাদের ‘গ্রাউন্ড ব্রাঞ্চ’ ইউনিটের কার্যক্রম আরও জোরদার করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে সাবেক কয়েকজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আশঙ্কা, এই ধরনের আক্রমণাত্মক অভিযান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভেতরেও কার্টেলগুলোর প্রতিশোধমূলক সহিংসতা বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: সিএনএন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে