মেঘমল্লার সম্প্রতি ফেসবুকে এক পোস্টে হাদির সুস্থতা কামনা করে লিখেছেন, 'কোনো এক মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার।'
তিনি আরও বলেন, 'শরিফ ওসমান হাদি সবসময়ই আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। অনেক বিষয়ে তার সঙ্গে মতবিরোধ ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত সদয় মানুষ।
মেঘমল্লার বলেন, 'হাদি ভাইয়ের সঙ্গে জীবনে তিন বার সাক্ষাৎ হয়েছে। প্রত্যেক বারই তিনি খুবই অমায়িক ও সুশৃঙ্খল আচরণ করেছেন। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও ব্যক্তিগত স্তরে তার আচরণ সবসময় প্রেরণাদায়ক।'
শেষে হাদির দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, 'আশা করি সেই মিরাকল’ঘটবে এবং তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।'