মিরসরাইয়ে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনায় তারেক রহমানকে ১১ নেতার চিঠি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলার ১১ জন নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন। প্রার্থী পরিবর্তনের অনুরোধ জানিয়ে আজ বুধবার এই চিঠি দেন তাঁরা। স্বাক্ষরকারীদের মধ্যে কয়েকজন প্রার্থী হতে আগ্রহী নেতাও রয়েছেন।

মিরসরাই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে। এ নিয়ে স্থানীয় নেতা–কর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ ছিল। সেই অসন্তোষের জের ধরেই এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় নেতারা।

প্রার্থিতা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সদস্য জিয়াদ আমিন খান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন, সদস্যসচিব জসীম উদ্দীন, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম ও সদস্যসচিব কামরুল হাসান।

এ বিষয়ে জানতে চাইলে চিঠিতে স্বাক্ষরকারীদের একজন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, মিরসরাই উপজেলায় একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নুরুল আমিন বহিষ্কৃত হয়েছিলেন। তাঁকে তড়িঘড়ি করে দলে ফিরিয়ে প্রার্থী করার বিষয়টি উপজেলা বিএনপির বড় একটি অংশ মেনে নিতে পারেননি। এমন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করলে এ আসনে বিএনপির বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। তাই যারা দলের দুঃসময়ে মাঠে থেকে আন্দোলন–সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্য থেকে কাউকে প্রার্থী করার দাবি জানানো হয়েছে।

ওমরা হজ পালন করতে দেশের বাইরে থাকায় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে নুরুল আমিনের অনুসারী মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “মিরসরাইয়ের জননন্দিত নেতা নুরুল আমিনকে প্রার্থী করার আগেও এমন চিঠি পাঠানো হয়েছিল। বিএনপি বড় দল। বহু যাচাই–বাছাই ও বিশ্লেষণ করেই তাঁকে প্রার্থী করা হয়েছে। তাই অপতৎপরতা না চালিয়ে দল যাকে প্রার্থী করেছে তাকে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে