মমতার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলো সিপিএম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পশ্চিমবঙ্গসহ ভারতের রাজনীতিতে বিজেপি-বিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আনার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে বামপন্থী দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া- মার্ক্সিস্ট (সিপিএম)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি  বাম ও অতিবাম দলগুলোকে নিয়ে একটি যৌথ রাজনৈতিক মঞ্চ গঠনের আহ্বান জানান। তার লক্ষ্য ছিল জাতীয় স্তরের ‘ইন্ডিয়া’ জোটের আদলে রাজ্যেও বিজেপি বিরোধী শক্তিগুলোর ঐক্য গড়ে তোলা।

তবে এই প্রস্তাবের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি স্পষ্ট ভাষায়  জানিয়েছেন, “না, একদম না”, এমন কোনো জোট বা সমঝোতার সম্ভাবনাও নেই।

সেলিম অভিযোগ করে বলেন, 'তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। তাই এমন কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে জোটে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বিজেপির বিরোধিতা করতে গিয়ে সিপিএম কোনো দুর্নীতিগ্রস্ত শক্তির হাত ধরবে না। বরং, স্বতন্ত্রভাবেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।'

দলটির তরুণ প্রজন্ম ও সাবেক ছাত্রনেতারাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।

এর আগে, শনিবার ব্রিগেড ময়দানে এক রাজনৈতিক কর্মসূচির দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তিনি সেখানে বলেন, 'বিজেপিকে রুখতে রাজ্য পর্যায়েও সব বিরোধী শক্তির একত্রিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি অতীতের রাজনৈতিক বিরোধ ভুলে বাম ও অতিবাম শক্তিগুলোকেও একসঙ্গে আসতে হবে।'

এদিকে, এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হলেও শুরুতেই সিপিএমের স্পষ্ট প্রত্যাখ্যানের ফলে সম্ভাব্য বৃহত্তর জোটের ধারণা বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে