মোদির আহ্বানে ভারতীয় শেয়ারবাজার ও রুপির বড় পতন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জ্বালানি সাশ্রয়, আমদানি কমানো ও স্বর্ণ কেনা সীমিত করার আহ্বান জানানোর পর ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির মানও রেকর্ড পরিমাণে কমেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত গত মাসের শেষ দিকে জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও আপাতত ডিজেল ও পেট্রোলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই।

সোমবার দেশের প্রধান শেয়ার সূচক নিফটি-৫০ সূচক ১ দশমিক ৪৯ শতাংশ কমে ২৩ হাজার ৮১৫ দশমিক ৮৫ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে সেনসেক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ বা প্রায় ১ হাজার ২৭৬ পয়েন্ট হারিয়ে দাঁড়ায় ৭৬ হাজার ১৫ দশমিক ২৮ পয়েন্টে।

একই দিনে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩১ রুপিতে নেমে আসে, যা এক দিনে রুপির ইতিহাসে সর্বোচ্চ পতন হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত ২৭ মার্চ একই ধরনের বড় পতন দেখা গিয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৪ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষক অরুণ কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিনিয়োগকারীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াই বাজারে এই চাপ তৈরি করেছে। তার মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলতে থাকায় তেলের দাম ১০০ ডলারের নিচে না নামা ভারতীয় বাজারের জন্য বড় উদ্বেগের বিষয়।

এদিন ভারতের ১৬টি প্রধান খাতের মধ্যে ১৩টিতেই দরপতন হয়েছে। স্মল-ক্যাপ ও মিড-ক্যাপ শেয়ারগুলোর দাম গড়ে প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

তেল বিপণনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল ও এইচপিসিএল-এর শেয়ারের দাম ২ দশমিক ৩ থেকে ৩ শতাংশ পর্যন্ত কমেছে।

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

ভ্রমণ ও হোটেল খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। ইন্ডিয়ান হোটেলস, লেমন ট্রি, চালেট হোটেলস, টমাস কুক ও যাত্রা অনলাইনের শেয়ারের দাম ১ থেকে ৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমেছে। বিমান সংস্থা ইন্ডিগোর শেয়ারও ৪ দশমিক ৯ শতাংশ কমেছে।

সরকারের স্বর্ণ কেনা কমানোর বার্তার প্রভাবে জুয়েলারি খাতে বড় ধস নেমেছে। টাইটান, সেনকো গোল্ড ও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ৬ দশমিক ৭ থেকে ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমেছে।

এছাড়া প্রত্যাশিত মুনাফা অর্জন করতে না পারায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শেয়ার দর ৪ দশমিক ৫ শতাংশ কমেছে। এর প্রভাবে সরকারি ব্যাংকগুলোর সূচকও ২ দশমিক ৫ শতাংশ নেমে গেছে।

তবে নেতিবাচক বাজার পরিস্থিতির মধ্যেও কিছু প্রতিষ্ঠানের শেয়ার বেড়েছে। হুন্দাই মোটর ইন্ডিয়ার শেয়ার দর ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইভাবে ত্রৈমাসিক মুনাফা বৃদ্ধির খবরে ইউপিএল-এর শেয়ার ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সূত্র: ডন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে