শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান রাজধানীতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু মারমা।
এদিকে, হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে শুক্রবার রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
দুপুরে বসুন্ধরা শপিংমলের পেছনের গেটে জড়ো হয়ে মুসাব্বির হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সড়কে নামেন বিক্ষোভকারীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আজিজুর রহমান মুসাব্বির। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল (বিআরবি) এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।