না’গঞ্জে শহরে জুড়ে অবৈধ ব্যানার - ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”— এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের অংশ হিসেবে আজ শনিবার (১৫ জুন) এই অভিযান পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলা।

অভিযানের অংশ হিসেবে নগরীর ব্যস্ততম এলাকা চাষাঢ়া মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের উভয় পাশ এবং মাঝের বিভাজক থেকে সব ধরনের অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সক্রিয় সহযোগিতা এবং পুলিশের কঠোর নিরাপত্তায় পরিচালিত এই অভিযান অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অভিযানে প্রায় এক ট্রাক পরিমাণ অবাঞ্ছিত ব্যানার ও সাইনবোর্ড জব্দ করে অপসারণ করা হয়, যা নগরীর সৌন্দর্যবর্ধনে তাৎক্ষণিক ভূমিকা রেখেছে।

এই কার্যক্রমটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সরাসরি নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিক আল তাওহীদ-এর নেতৃত্বে পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই অভিযান শুধু শহরকে পরিচ্ছন্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করাই মূল লক্ষ্য। প্রশাসনের এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জকে শুধু একটি পরিচ্ছন্ন শহর হিসেবেই নয়, একটি সচেতন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি