নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত জেলা গড়ার ঘোষণা জাকির খানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ঘোষণা দিয়েছেন, “আমাদের নারায়ণগঞ্জকে একটি মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো।” সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের নিতাইগঞ্জ থেকে তার আয়োজিত এক বিশাল র‍্যালীর শুরুতে তিনি এ কথা বলেন।
র‍্যালীকে ঘিরে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নিতাইগঞ্জের মণ্ডলপাড়ায় জমায়েত হতে থাকেন। পরে জাকির খানের নেতৃত্বে র‍্যালীটি মণ্ডলপাড়া থেকে শুরু হয়ে শহরের ২নং রেলগেট, চাষাঢ়া, খানপুর মোড় প্রদক্ষিণ করে আবারও চাষাঢ়ায় এসে পথসভা শেষে সমাপ্ত হয়।
এসময় হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেয় র‍্যালীস্থল। নেতা-কর্মীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির খানের আয়োজনে এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ লোকসমাগম। র‍্যালীতে বহু অংশগ্রহণকারীকে হাতে দলের প্রতীক ধানের শীষ নিয়ে শোভাযাত্রায় যোগ দিতে দেখা যায়। এছাড়া একজন নারীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবয়বে সাজতে দেখা যায়, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।
র‍্যালীর শুরুতে বক্তব্য রাখতে গিয়ে জাকির খান বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জননেতা তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। তারেক রহমান এই দেশে আসবেন বীরের বেশে।”
তিনি আরও বলেন, “আমাদের নারায়ণগঞ্জকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না, তাই সাধারণ মানুষের প্রত্যাশা ও অংশগ্রহণই আমাদের শক্তি।”
জাকির খান নারায়ণগঞ্জের এক আলোচিত রাজনৈতিক নেতা। তার নামেই ভিড় করে নেতা-কর্মীরা রাস্তায় নামে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালী তার রাজনৈতিক জনপ্রিয়তার আরেকটি প্রমাণ বলে দাবি করেছেন বিএনপি মহানগরের স্থানীয় নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি