অবসরের ৯ দিন পর পদোন্নতি, সমালোচনায় বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
অবসরে যাওয়ার পর এক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ায় সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক কর্মকর্তা মো. মাইনুল হক ভূঁইয়ার যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাই জারি করা প্রজ্ঞাপনের (ক্রমিক-৫৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশ বাতিল করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) সরকার ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়। ওই তালিকার ৫৩ নম্বরে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মাইনুল হক ভূঁইয়ার নাম। তবে তিনি এর আগেই, গত ৩০ জুন অবসরে যান।

৯ জুলাই জারি করা পদোন্নতির আদেশ পরবর্তীতে বাতিল করা হয়। বাতিলের আদেশটি প্রকাশ করা হয়েছে শনিবার।

অবসরে যাওয়ার নয় দিন পরও যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় মাইনুল হক ভূঁইয়ার নাম থাকায় সরকারি কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কর্মকর্তাদের পদোন্নতির পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগে। এ সময় সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) একাধিক বৈঠকের মাধ্যমে পদোন্নতির জন্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে। পরে সেই তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। অনুমোদন পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে পদোন্নতি কার্যকর করে।

ওই কর্মকর্তা আরও বলেন, পদোন্নতির কার্যক্রম শুরু হওয়ার সময় মো. মাইনুল হক ভূঁইয়া কর্মরত ছিলেন। তবে প্রক্রিয়া চলাকালে তিনি অবসরে যাওয়ায় বিষয়টি সংশ্লিষ্টদের নজর এড়িয়ে যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর