সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আধুনিক সময়ে নিরাপত্তার প্রচলিত ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার ভাষায়, কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইল সীমান্ত রক্ষার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ।

জহির উদ্দিন স্বপন বলেন, যুদ্ধ এখন শুধু সমরাস্ত্রনির্ভর নয়, একইভাবে যোগাযোগও কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তহবিল চুরির ঘটনা দেখিয়ে দিয়েছে, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ সময় তিনি আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যকে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনায় আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ্যানালগ থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের বাস্তবতা অনুধাবন করে ডিজিটাল নেতৃত্ব গ্রহণ করায় বাহিনীর নেতৃত্বকে তিনি অভিনন্দন জানান।

প্রযুক্তির পরিবর্তনকে ধারাবাহিক ও গতিশীল উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতায় জ্ঞান ও চিন্তাকে স্থির রাখার সুযোগ নেই। প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে এবং নিয়মিত দক্ষতা হালনাগাদ করতে হবে। অন্যথায় আজ যিনি আধুনিক, আগামীকালই তিনি পিছিয়ে পড়তে পারেন। তিনি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদও বক্তব্য দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর