দেশের স্বার্থে আপস নয়: অর্থমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিকসহ সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানো হবে, তবে সবকিছুর কেন্দ্রেই থাকবে দেশের সর্বোচ্চ স্বার্থ। তিনি বলেন, শুরু থেকেই বিএনপি বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতির মৌলিক নীতির আলোকে পরিচালিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর সেই নীতিরই প্রতিফলন। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে মানদণ্ড রয়েছে, সফরের মাধ্যমে তা পুনর্ব্যক্ত করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার যে নীতি প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান সরকারও সেই ধারাই অনুসরণ করছে।

অর্থমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অন্যদিকে, চীনের সঙ্গে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও চীন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন এবং সেই পরিবর্তনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়া বা সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে গণসংবর্ধনার প্রচলিত সংস্কৃতি থেকে সরে এসেছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দৃষ্টান্ত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!