শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে এ ঘটনা ঘটে।
বাজেট আলোচনার শুরুতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বক্তব্যের জন্য আট মিনিট সময় নির্ধারণ করেন স্পিকার। এ সময় মাহবুব উদ্দিন খোকন পরে বক্তব্য দেওয়ার সুযোগ চেয়ে এক ঘণ্টা সময়ের আবেদন জানান।
জবাবে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম বলেন, ‘এখন দিতে চাচ্ছেন? আরও প্রস্তুতি নিতে হবে।’ এরপর তিনি জানান, পরবর্তী বক্তা চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তাঁর জন্য সাত মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
এ সময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমাকে সময় আমার প্রধান হুইপ সাহেব দিয়েছেন। জুনিয়র সদস্য তো, তাই আমাকে সাত মিনিট?’
জবাবে স্পিকার বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দেবেন না। এই সময় প্রধান হুইপ দেন, আমি দিই না। সাত মিনিটেই শেষ করুন, অনুগ্রহ করে।’
এরপর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বাজেটের ওপর তাঁর বক্তব্য শুরু করেন।