১০০ জনের বেশি অতিথি হলে হাজার টাকা ট্যাক্স চান বিএনপি এমপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও অপচয় রোধে বিদেশের আদলে বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি প্রস্তাব করেছেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা হোক।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

মো. শাহাদাত হোসেন বলেন, দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে বিয়েতে বিত্তশালীদের অর্থের ব্যাপক অপচয় দেখা যায়। অনেক ক্ষেত্রে গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের প্রস্তুতির জন্য তরুণ-তরুণীরা এক মাস পর্যন্ত প্রশিক্ষণ নেন এবং এসব আয়োজনে বিপুল অর্থ ব্যয় হয়।

তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে নাচ-গানের মহড়ায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এসব অনুষ্ঠানে পরিবেশিত খাবারের বড় একটি অংশ শেষ পর্যন্ত অপচয় হয়। এই অপ্রয়োজনীয় সামাজিক অপচয় যেকোনো মূল্যে বন্ধ করা প্রয়োজন।

সংসদ সদস্য আরও বলেন, দেশে আগে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সে সময় ১০০ জনের বেশি অতিথি হলে বিশেষ কর আরোপ করা হতো। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সেই ধরনের ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিজনের জন্য এক হাজার টাকা কর নির্ধারণ করা যেতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, বিত্তশালীদের বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় এবং জাঁকজমকপূর্ণ প্রদর্শন কমানো গেলে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!