বিনিয়োগ টানতে নতুন ভিসানীতির অনুমোদন সরকারের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন সহজ করতে নতুন ভিসানীতির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ভিসানীতি-২০২৬’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, নতুন নীতিমালার মূল লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়ার প্রক্রিয়া সহজ করা, যাতে বিনিয়োগ, ব্যবসা, দক্ষ জনশক্তি ও প্রযুক্তি স্থানান্তর বাড়ানো যায়। তিনি বলেন, আগের মতো শুধু পারস্পরিকতার ভিত্তিতে ভিসা দেওয়ার বদলে এখন অর্থনৈতিক প্রয়োজন ও বিনিয়োগের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নীতিমালাটি আরও কার্যকর ও সমৃদ্ধ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্বরাষ্ট্র, পর্যটন ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা থাকবেন। তারা নিরাপত্তা, বিনিয়োগ ও অন্যান্য দিক বিবেচনায় চূড়ান্ত খসড়া প্রস্তুত করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০০৬ সালের ভিসা নীতিমালা সংশোধন করে নতুন এই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ ও সুশৃঙ্খল করা, বিনিয়োগ ও ব্যবসা বাড়ানো, পর্যটন ও আতিথেয়তা খাত উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় ভিসার ৩৪টি ধরন রাখা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা