বন্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পন্ন: ত্রাণমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের ঘটনায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে এবং আপাতত বড় ধরনের কোনো আশঙ্কা নেই।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ইতোমধ্যে যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে, বিশেষ করে কক্সবাজারে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ব্যক্তিগতভাবে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন।

তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য তিন জেলা—বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির জন্য ২০০ মেট্রিক টন করে চাল এবং ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ত্রাণমন্ত্রী বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে সরকার দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেবে। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের অন্যান্য সব জেলার জন্যও আগাম প্রস্তুতির অংশ হিসেবে ১০০ মেট্রিক টন করে চাল এবং পাঁচ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!