ইসলামী ব্যাংকের নতুন ঘোষণা,গ্রাহকদের জন্য সুখবর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
গত কয়েকদিনে আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক  মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব ভেঙে ফেলেছেন তারা বিনা চার্জে তা চালে করলে পুনরায় চলমান সুবিধা বাবেন ।

সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাব আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে। এতে গ্রাহকরা হিসাবটি চলমান থাকলে যে সুবিধা পেতেন, সেগুলোই পাবেন।

এছাড়াও হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের খরচ ও চার্জ মওকুফ করা হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে নগদ প্রবাহ বৃদ্ধি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইসলামী ব্যাংক।
 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামী ব্যাংকের সব শাখা ও উপশাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন বা ঠিকানার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে হিসাব পুনরায় চালু করতে উৎসাহ দিতে বলা হয়েছে । 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!