নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি: মন্ত্রিপরিষদ সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের নামে গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে তাদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হয়। কর্মদিবস হিসেবে এই সময়সীমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে ধরা যেতে পারে এবং এই সময়ের মধ্যেই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সংসদ সদস্যদের শপথের পর নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের নিজ নিজ সংসদ সদস্যদের মধ্য থেকে নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতিকে তা অবহিত করবেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের প্রস্তাব দেবেন বা নিয়োগ প্রদান করবেন। সবশেষে একটি সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

শপথ গ্রহণের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী শপথ হলে যেমন প্রস্তুতি রয়েছে, তেমনি প্রয়োজনে সময় পরিবর্তিত হলেও সেই অনুযায়ী প্রস্তুতির ব্যবস্থা আছে।

সংসদ সদস্যদের শপথ কে পাঠ করাবেন—এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে শেখ আব্দুর রশীদ বলেন, বিষয়টি সংসদ সচিবালয়ের এখতিয়ারভুক্ত। তিনি জানান, অনানুষ্ঠানিকভাবে কিছু তথ্য জানা গেলেও তা প্রকাশ করতে চান না। এ ক্ষেত্রে স্পিকার, ডেপুটি স্পিকার বা তাঁদের মনোনীত কেউ শপথ পাঠ করাতে পারেন। যদি সে রকম মনোনয়ন সম্ভব না হয়, তবে সরকার অন্য কাউকে মনোনীত করতে পারে। সে ক্ষেত্রে প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন।

মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন—এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু