সরকার সব সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র ও সরকারের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার ও অনিয়মের সঙ্গে জড়িত সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে মানুষের ভোগান্তি বাড়ানো কোনোভাবেই কাম্য নয়। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানান, রমজানকে যেন অতিরিক্ত মুনাফা অর্জনের মাস হিসেবে বিবেচনা না করা হয় এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ের স্বার্থ রক্ষা করেই বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও ভোক্তাদের যে কোনো পরামর্শ ও অভিযোগ সরকার শুনতে প্রস্তুত বলেও তিনি জানান।

রমজানে গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ইফতার, তারাবি ও সাহরির সময় এসব সেবা নির্বিঘ্ন রাখা সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে অফিস-আদালতে অপ্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যবহার এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

তিনি জানান, কৃচ্ছ্রসাধনের ক্ষেত্রে সরকার নিজেই উদাহরণ স্থাপন করতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে—নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধায় ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট গ্রহণ করবেন না।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা ভোটই দেননি—এই সরকারের প্রতি সবার অধিকার সমান। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সবার এবং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনে ক্ষতিগ্রস্ত একটি ভঙ্গুর অর্থনীতি এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার। জুয়া ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে যানজট কমাতে যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন করা হবে। রেল যোগাযোগকে সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করা হবে এবং সড়ক, রেল, নৌপথ ও সেতু খাতের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে পুনর্বিন্যাস করা হচ্ছে।

তরুণ সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থী ও যুবসমাজকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়েই বর্তমান সরকার পথচলা শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু