প্রার্থীর ওপর হামলা চেষ্টা চকবাজার থানায় জামায়াত, পুলিশ বলছে বিষয়টি ‘অন্যরকম’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নির্বাচনি প্রচারণার সময় ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লার ওপর হামলার চেষ্টার অভিযোগ তুলে চকবাজার থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়।

পুলিশ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করলেও হামলার অভিযোগকে ‘অন্যরকম’ বলে দাবি করেছে। লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার তারেক মাহমুদ বলেন, গ্রেপ্তার দুজন জামায়াত প্রার্থীর ওপর হামলার পরিকল্পনা নিয়ে আসেনি। তাদের উদ্দেশ্য ছিল অন্য একটি স্থানে চাঁদাবাজি করা।

রাত পর্যন্ত চকবাজার থানার সামনে অবস্থান নিয়ে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে নিজের নির্বাচনি প্রচারণার ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে জামায়াত প্রার্থী এনায়াত উল্লাহ অভিযোগ করেন, প্রচারণার সময় ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। আটক ব্যক্তিরা থানায় নেওয়ার সময় হুমকিসূচক কথা বলেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আটক দুজনকে থানায় দেওয়া হলেও পুলিশের তৎপরতা তাকে সন্তুষ্ট করেনি। এ বিষয়ে তিনি ওসিকে তদন্তের অনুরোধ করেছেন। ভিডিওতে তিনি আটক এক ব্যক্তির কাছ থেকে পাওয়া বড় একটি ছুরি দেখিয়ে আগের একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গও তোলেন এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ অভিযোগের বিষয়ে রাত ১টার দিকে লালবাগ বিভাগের উপ কমিশনার তারেক মাহমুদ বলেন, ঘটনাটি হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। স্থানীয় জনগণ একটি চাকুসহ ওই দুজনকে পুলিশে দিয়েছে। তারা জামায়াতের কাউকে আক্রমণ করতে আসেনি, বরং এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের পরিকল্পনায় ছিল।

তিনি জানান, তিনজনের একটি দল দুই দিন ধরে একটি এলাকায় রেকি করছিল। একজন ১০ তলায় একটি দোকানে নজরদারি করতে গেলে বাকি দুজন নিচে অবস্থান করছিল। স্থানীয় লোকজন সন্দেহ করলে একজন পালিয়ে যায় এবং অপর দুজন চাকুসহ ধরা পড়ে। জামায়াতের নেতাকর্মীদের হামলার অভিযোগ সঠিক নয় বলে তাদের বোঝানোর চেষ্টা চলছে বলেও জানান উপ কমিশনার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল?