এর আগে, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারেন- এমন প্রশ্ন ওঠে।
এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, 'টাকা বৈধ হলে এবং তার উৎস সঠিকভাবে দেখানো গেলে বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে যে কেউ প্রয়োজন অনুযায়ী অর্থ বহন করতে পারবেন।'
তবে তিনি সতর্ক করে বলেন, 'যদি ওই অর্থ ভোটারদের প্রভাবিত করা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি দেখবে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি'। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'
নির্বাচনকে কেন্দ্র করে অর্থ লেনদেন ও পরিবহন নিয়ে নানা আলোচনা চললেও, বৈধতা নিশ্চিত থাকলে অর্থ বহনে আইনগত কোনো বাধা নেই- এমন বার্তাই দিয়েছে নির্বাচন কমিশন।