সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন (২০তম গ্রেড) মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ (১ম গ্রেড) মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

গতকাল বুধবার কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় তিনি জানান, সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা।

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় অর্থনীতির প্রায় সব সূচকে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বেড়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সময়োপযোগী বেতন কাঠামো না থাকায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে।

এই বাস্তবতা বিবেচনায় বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে নতুন কাঠামোর সুপারিশ করা হয়েছে।

অষ্টম বেতন কমিশনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্য নিয়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই প্রতিবেদন জমা দেওয়া হলো।

প্রস্তাবিত নতুন পে-স্কেল (মূল বেতন)

১ম গ্রেড: ৭৮,০০০ → ১,৬০,০০০ টাকা

২য় গ্রেড: ৬৬,০০০–৭৬,৪৯০ → ১,৩২,০০০–১,৫৩,০০০

৩য় গ্রেড: ৫৬,৫০০–৭৪,৪০০ → ১,১৩,০০০–১,৪৮,৮০০

৪র্থ গ্রেড: ৫০,০০০–৭১,২০০ → ১,০০,০০০–১,৪২,৪০০

৫ম গ্রেড: ৪৩,০০০–৬৯,৮৫০ → ৮৬,০০০–১,৩৯,৭০০

৬ষ্ঠ গ্রেড: ৩৫,৫০০–৬৭,০১০ → ৭১,০০০–১,৩৪,০০০

৭ম গ্রেড: ২৯,০০০–৬৩,৪১০ → ৫৮,০০০–১,২৬,৮০০

৮ম গ্রেড: ২৩,০০০–৫৫,৪৭০ → ৪৭,২০০–১,১৩,৭০০

৯ম গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ → ৪৫,১০০–১,০৮,৮০০

১০ম গ্রেড: ১৬,০০০–৩৮,৬৪০ → ৩২,০০০–৭৭,৩০০

১১তম গ্রেড: ১২,৫০০–৩০,২৩০ → ২৫,০০০–৬০,৫০০

১২তম গ্রেড: ১১,৩০০–২৭,৩০০ → ২৪,৩০০–৫৮,৭০০

১৩তম গ্রেড: ১১,০০০–২৬,৫৯০ → ২৪,০০০–৫৮,০০০

১৪তম গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ → ২৩,৫০০–৫৬,৮০০

১৫তম গ্রেড: ৯,৭০০–২৩,৪৯০ → ২২,৮০০–৫৫,২০০

১৬তম গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ → ২১,৯০০–৫২,৯০০

১৭তম গ্রেড: ৯,০০০–২১,৮০০ → ২১,৪০০–৫১,৯০০

১৮তম গ্রেড: ৮,৮০০–২১,৩১০ → ২১,০০০–৫০,৯০০

১৯তম গ্রেড: ৮,৫০০–২০,৫৭০ → ২০,৫০০–৪৯,৬০০

২০তম গ্রেড: ৮,২৫০–২০,০১০ → ২০,০০০–৪৮,৪০০

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়