নাটকীয় ফাইনালে জর্ডানকে হারিয়ে ফিফা আরব কাপের শিরোপা মরক্কোর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আরব ফুটবলের সাফল্যের গল্পে আরও এক গৌরবময় অধ্যায় যোগ হলো। ফিফা আরব কাপের ট্রফি জিতে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিল মরক্কো। কাতার বিশ্বকাপ ২০২২-এ সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলকে চমকে দেওয়া দলটি তিন বছর পর আবার কাতারের মাটিতেই উৎসবে মাতল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে জর্ডানকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মরক্কো। নির্ধারিত সময়ের উত্তেজনা পেরিয়ে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচে পাঁচ গোলের নাটকীয় লড়াইয়ে শেষ হাসি হাসে মরক্কানরা।

এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো আরব কাপের ফাইনাল খেলল জর্ডান। সাহসী ও প্রাণবন্ত ফুটবলে তারা মরক্কোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করলেও অভিজ্ঞতার অভাবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শিরোপা হাতছাড়া হয়।

ম্যাচের শুরুতেই মরক্কোকে এগিয়ে দেন উসামা তান্নানে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮তম মিনিটে আলী ওলোয়ানের হেডে সমতা ফেরায় জর্ডান। এরপর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা লিড নেয়।

তবে নাটকীয়তা তখনও বাকি। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে, ৮৮তম মিনিটে আব্দেররাজ্জাক হামেদ আল্লাহ গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান। এরপর অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে আবারও গোল করে মরক্কোর জয় নিশ্চিত করেন এই স্ট্রাইকার।

জয়ের মাধ্যমে ফিফা আরব কাপের ট্রফি ঘরে তোলে মরক্কো। আফ্রিকা নেশনস কাপের আগে এই শিরোপা মরক্কান শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’