নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ, নিহত ৪০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

সুইজারল্যান্ডের পর্যটন শহর ক্রাঁস-মোনতানায় নববর্ষের আগের রাতে একটি পার্টির সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে ধারণা করছে সুইস পুলিশ। এ ঘটনায় অন্তত আরও ১০০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর জানিয়েছে রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আগুনের তীব্রতায় অনেক ভুক্তভোগী মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, লে কঁস্তেলাসিওঁ বারে সংঘটিত এই অগ্নিকাণ্ডের এক প্রত্যক্ষদর্শী আগুনে জ্বলতে থাকা ভবনে ঢুকে ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করেন। তিনি জানান, একটি বড় বিস্ফোরণের শব্দ শোনার পর চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। নিজের ছোট ভাই ভেতরে থাকতে পারে ভেবে তিনি দৌড়ে গিয়ে জানালা ভেঙে মানুষদের বের করে আনার চেষ্টা করেন।

ভবনের ভেতরের দৃশ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, মানুষগুলো মাথা থেকে পা পর্যন্ত পুড়ে যাচ্ছিল, অনেকের শরীরে কোনো কাপড় ছিল না। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ।

প্রত্যক্ষদর্শী আরও জানান, পরে দমকলকর্মী ও চিকিৎসকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তার আগ পর্যন্ত তিনি নিজের মতো করে আহতদের সহায়তা করেন, পানি ও কাপড় দেন এবং দগ্ধ এক ব্যক্তিকে নিজের জ্যাকেট খুলে দেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক, কারণ তিনি প্রায় প্রতিদিনই ওই বারে যেতেন। যেদিন তিনি সেখানে যাননি, সেদিনই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী