নেতানিয়াহুর গোপন সফরের দাবি নাকচ আরব আমিরাতের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাতে গোপন সফরের দাবি সরাসরি অস্বীকার করেছে আবুধাবি। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই দাবি ঘিরে নতুন কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে জানায়, ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় সম্পূর্ণ প্রকাশ্য ও স্বচ্ছ। কোনো ধরনের গোপন বা অঘোষিত সফরের দাবি ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।

বিতর্কের সূত্রপাত মূলত নেতানিয়াহুর দপ্তরের একটি বিবৃতি থেকে। সেখানে দাবি করা হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। ইসরাইলি পক্ষ এই বৈঠককে 'ঐতিহাসিক মাইলফলক' হিসেবে বর্ণনা করে। তবে এতে সফরের সময় বা স্থান নিয়ে কোনো তথ্য দেয়নি তারা।

ইসরাইলের এই দাবির পরই কঠোর প্রতিক্রিয়া জানায় আমিরাত। আবুধাবি জানায়, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া কোনো তথ্যকে তারা গ্রহণযোগ্য মনে করে না এবং এ ধরনের দাবি বিভ্রান্তিকর।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর থেকে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, কূটনীতি ও নিরাপত্তা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এর মধ্যেই জানা গেছে, ইরানি হামলার পর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছিল। একইসঙ্গে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেন, ইরানি হুমকি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের আইরন ডোম ব্যবস্থা ও জনবল মোতায়েন করা হয়েছে।

এদিকে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর চাপ আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে